1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচর পশুর হাটে গরু বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা না পাওয়ার অভিযগ। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাইমচর পশুর হাটে গরু বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা না পাওয়ার অভিযগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর নতুন বাজারে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার পশুর হাটে গরু বিক্রি করে পাওনা টাকা না পাওয়ার অভিযোগ করেছেন বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন ও তার ছোট ভাই হাসান। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মে হাটে বিক্রির উদ্দেশ্যে ৯টি গরু নিয়ে আসেন হাসান। এর মধ্যে ৬টি গরু বিক্রি হয়। বিক্রিত গরুর মধ্যে ৫টির মূল্য সম্পূর্ণ বুঝে পেলেও একটি গরুর নির্ধারিত মূল্য ছিল ১ লাখ ৪০ হাজার টাকা। তবে ওই গরুর মূল্য বাবদ মাত্র ৫ হাজার টাকা হাতে পান তিনি।বাকি ১ লাখ ৩৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।তাদের দাবি, গরু বিক্রির সময় বিষয়টি স্থানীয় ইজারাদারদের জানানো হলে তারা আশ্বস্ত করেন যে, ক্রেতাকে তারা চেনেন এবং পাওনা টাকা পরে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে টাকার বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা ক্রেতাকে চেনেন না বলে দাবি করেন এবং পূর্বের বক্তব্য অস্বীকার করেন। ভুক্তভোগী শাহাবুদ্দিন ও হাসান বলেন, আমরা সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। আমরা কোনো ধরনের ঝামেলা বা বিরোধ চাই না। যারা গরুটি কিনেছেন এবং কোরবানি দিয়েছেন, তারা যেন আমাদের ন্যায্য পাওনা ১ লাখ ৩৫ হাজার টাকা দ্রুত পরিশোধ করেন। অন্যথায় আমরা বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তারা আরও বলেন, স্থানীয় ইজারাদার, জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সচেতন মহলের কেউ যদি সংশ্লিষ্ট ক্রেতার পরিচয় জেনে থাকেন, তাহলে মানবিক বিবেচনায় বিষয়টি সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্য বা পশু ক্রয়ের পর নির্ধারিত মূল্য পরিশোধ না করা প্রতারণা বা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত অপরাধের আওতায় বিবেচিত হতে পারে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা প্রয়োজনীয় প্রমাণাদি সাপেক্ষে আদালতের আশ্রয় নিতে পারেন। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ভুক্তভোগীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে জানান, তাদের পাওনা টাকা দ্রুত বুঝে না পেলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। এ বিষয়ে অভিযুক্ত ক্রেতা কিংবা সংশ্লিষ্ট ইজারাদারদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে সংবাদে প্রকাশ করা হবে। যোগাযোগ: মোঃ শাহাবুদ্দিন – ০১৭২৬-৯৪৪৬৭৮ হাসান –।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট