1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে:চরভৈরবীতে শোকের ছায়া মতলবে এতিমদের ৪৬ টন চালে অনিয়মের অভিযোগ, অর্ধেকের বেশি চাল গায়েব! শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ শাহরাস্তিতে বন্ধ রাস্তা খুলে দিলো প্রশাসন মতলবে দুই কোটি টাকার সেতুতে আগাম ফাটল, দায় এড়ালেন প্রকৌশলী ডাক্তার হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান পাটওয়ারী মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ভুয়া প্রতিশ্রুতি ও সেবা না দেওয়ায় দুই ট্রাভেল এজেন্সিকে ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা শহর ও এ জেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণের সাথে চাঁদপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮জুলাই (বুধবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার হলে উন্নয়ন কার্যক্রম, জনসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আপনারা সবসময় জেলা প্রশাসনের সাথে আছেন, এজন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। ছাপাখানার বিষয়ে আপনাদের সকলের কথা আমি শুনেছি, বিষয়টি সুবিবেচনায় রইলো। আপনারা সকলে মিলে চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে সম্মিলিতভাবে একটি আবেদন প্রেরণ করবেন। তখন বিষয়টি আমরা তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানাবো।

তিনি আরো বলেন, অন্যান্য জেলার একেকটি উপজেলায় দুই-তিনটি করে প্রেস ক্লাব থাকতে দেখেছি, কিন্তু চাঁদপুরে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এ জন্যে আপনাদেরকে মোবারকবাদ। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ, এটি এটি বড় বিষয়। যা অনেক জেলায় দেখা যায় নি। সাংবাদিকরা লিখনির মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারে লিপ্ত। এটি রোধ করতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তিনি সকলকে সচেতন থাকতে কিছু পরামর্শ দেন এবং প্রস্তাব আহ্বান সহ আন্তরিক সহযোগিতার বিষয়টিতে গুরুত্বারোপ করেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট ইকবাল- বিন-বাশার, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল ও সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের প্রধান সম্পাদক মো. শরীফুল ইসলাম।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকে চাঁদপুর জেলার প্রায় সকল পত্রিকার সম্পাদক উপস্থিত হয়েছেন, সেজন্যে আন্তরিক ধন্যবাদ।
পত্রিকা একটি শিল্প, এ শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা সরকারের নির্দেশনা ও প্রশাসনের সকল তথ্য জনগণের কাছে পত্রিকার মাধ্যমে তুলে ধরি। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ। আজকের মতবিনিময় সভা তার প্রমাণ। সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখার জন্যে আমি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সহযোগিতা চাই।

সভায় অংশগ্রহণ করেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক মো. বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইব্রাহিম রনি, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদ হাসান, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক ইমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক কে এম সালাউদ্দিন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর জমিনের সহ-সম্পাদক মো. খোরশেদ আলম, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কানন, সাপ্তাহিক আমার কণ্ঠের সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, সাপ্তাহিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক নুরুন্নবী নোমান, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট