
মোঃ মাঈন উদ্দিন মুন্সী: চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে পাসের হার ৮৫ দশমিক ৪৪ শতাংশ। এ বছর কলেজটি থেকে ৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৯৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শিক্ষার্থী।
কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫১ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ।
মানবিক বিভাগে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২৫ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ, যা কলেজের তিনটি বিভাগের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৫২ শতাংশ।
ফলাফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তবে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তিনি শতভাগ পাসের প্রত্যাশা করেছিলেন। প্রত্যাশা অনুযায়ী শতভাগ পাসের ফলাফল অর্জিত না হওয়ায় সেই লক্ষ্য পূরণ হয়নি।