
মোঃ আনোয়ার মৃধা: মতলব পৌরসভার উদ্দমদী যুব সমাজের আয়োজনে গতকাল মাদক বিরোধী মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুদকের সাবেক কর্মকর্তা মোঃ শিয়াব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার সারোয়ার হোসেন রোমান।উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সাগর,পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শামীম আক্তার।প্রধান অতিথি সারোয়ার হোসেন রোমান বলেন,যুবসমাজকে সকল অপরাধ থেকে বিরত রাখতে খেলার বিকল্প নেই। খেলাধুলা মাধ্যমে শারিরীক ও মানসিক বিকাশ ঘটে। সুস্থ জীবনযাপন, ব্যক্তিত্ব গঠন এবং বুদ্ধিমত্তা বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন,সমাজ থেকে মাদক নিশ্চিহ্ন করতে হলে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
আলোচনা শেষে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজিত দলের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।