1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল করতে কুমিল্লায় প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল করতে কুমিল্লায় প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: সারাদেশে মব সন্ত্রাস, আউলিয়ায়ে কেরামগণের স্মৃতিধন্য মাজারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জুয়া, মদ, গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের আয়োজনে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে সারাদেশে আপামর জনসাধারণের মাঝে জাগরণ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর এবং উপজেলায় এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। সে ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই ২০২৬) কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কুমিল্লা শহরের হিলটন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, পীরে তরিকত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব, পীরে তরিকত মুফতি মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আলহাজ্ব শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহেদী বখশী, অধ্যক্ষ গোলাম মোস্তফা শাহ, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম মোনাজেরী, অধ্যক্ষ আবু হানিফ, অধ্যক্ষ আ. ছাত্তার, পীরে তরিকত খন্দকার ওমর ফারুক, পীরে তরিকত খন্দকার মহিউদ্দিন শামী, শাহজাদা তাসাউফ শাহ আশরাফী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী প্রমুখ।

সভায় বৃহত্তর কুমিল্লার জেলাগুলো থেকে ২৫ জুলাইর মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট