1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে শাহতলী জোবাইদা বালিকা উবিতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর রোটারেক্ট ক্লাবের আয়োজনে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৬ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল ৯জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচীর ঘোষনা করেছেন। কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর রোটারেক্ট ক্লাবের উদ্যোগে আজকে এ বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমি রোটারী ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করতে পার। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন উদ্যোগ বৃক্ষরোপন করা হচ্ছে। শিক্ষার্থীরা অন্তত একটি করে গাছ রোপণ করতে পার। আজকের এই কর্মসূচীটি খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের পরিবেশ এর ভারসাম্য রক্ষা করে। সরকারের পরিকল্পনা সকলে মিলেই বাস্তাবায়ন করতে হবে। আজকে যারা চাঁদপুর থেকে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে হবে।

উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রোটারেক্ট ক্লাবের সচিব রিসান রাকিব (মাহবুব) এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রোটারেক্ট ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর রোটারি ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, চাঁদপুর রোটার‍্যাক্ট ক্লাবের পিপি আজিজুল হাকিম, সভাপতি বেবীন্টন দাস কিরণ, সচিব রিশান রাকিব, ট্রেজারার নূরে আলম নিরব, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব হোসাইন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষিকা মানছূড়া আক্তার, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক প্রমথ সরকার, সহকারি শিক্ষিকা বিথী আক্তারসহ শিক্ষকবৃন্দগণ।

শুরুতে গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর রোটারি ক্লাবের আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞা, সহ-সভাপতি রোটারিয়ান গোপাল সাহাসহ শিক্ষকবৃন্দগণ ও রোটারী ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর রোটারি ক্লাবের আই পিপি রোটারিয়ান মোস্তফা ফুল মিঞা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট