1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান পাটওয়ারী

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার জন্য গ্রাম আদালত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিন স্বাক্ষরিত ওই আদেশে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৩ ধারার ক্ষমতাবলে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় মনিরুজ্জামান পাটওয়ারী গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ জনগণ দ্রুত ও কার্যকর সেবা পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট