1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে এতিমদের ৪৬ টন চালে অনিয়মের অভিযোগ, অর্ধেকের বেশি চাল গায়েব! শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ শাহরাস্তিতে বন্ধ রাস্তা খুলে দিলো প্রশাসন মতলবে দুই কোটি টাকার সেতুতে আগাম ফাটল, দায় এড়ালেন প্রকৌশলী ডাক্তার হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান পাটওয়ারী মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ভুয়া প্রতিশ্রুতি ও সেবা না দেওয়ায় দুই ট্রাভেল এজেন্সিকে ১ লাখ টাকা জরিমানা হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন খান (পিন্টু)

শাহরাস্তিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুলাই সোমবার সকালে শাহরাস্তি পৌর এলাকার শাহারাস্তি গেইট (দোয়াভাঙ্গা) নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না নামক এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নাজমুন নাহার স্বপ্না (৩৩) মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের নজরুল ইসলামের কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্বজনরা জানান, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন ও গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথমে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্ৰামের ওমর ফারুকের সাথে বিয়ে হয়। ওই সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয় বিয়ে উপজেলার একই ইউনিয়নের বেরকী গ্রামের শাহাদাত হোসেনকে বিয়ে করেন সপ্না। সেই সংসারেও রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। জীবিকার তাগিদে শাহাদাত চলে যায় সৌদিতে আর স্বপ্না জড়িয়ে যায় পরকীয়ার জালে। অবশেষে শাহাদাতকে তালাক দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন নাজমুন নাহার স্বপ্না। স্বপ্নার তৃতীয় স্বামী একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাহবুব আলমের পুত্র রাজন। তিনিও প্রবাসী। কি কারনে স্বপ্ন আত্মহত্যা করেছে এই বিষয়টি এখনো রয়েছে অজানা। পুলিশি তদন্তে উঠে আসতে পারে মূল রহস্য এমনটি ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, মাত্র আটদিন আগে তিনি নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাঁর শিশুসন্তানরা সকালে কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাসায় গিয়ে তাঁকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, "খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুলাই সোমবার সকালে শাহরাস্তি পৌর এলাকার শাহারাস্তি গেইট (দোয়াভাঙ্গা) নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না নামক এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নাজমুন নাহার স্বপ্না (৩৩) মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের নজরুল ইসলামের কন্যা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্বজনরা জানান, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন ও গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রথমে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্ৰামের ওমর ফারুকের সাথে বিয়ে হয়। ওই সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দ্বিতীয় বিয়ে উপজেলার একই ইউনিয়নের বেরকী গ্রামের শাহাদাত হোসেনকে বিয়ে করেন সপ্না। সেই সংসারেও রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। জীবিকার তাগিদে শাহাদাত চলে যায় সৌদিতে আর স্বপ্না জড়িয়ে যায় পরকীয়ার জালে। অবশেষে শাহাদাতকে তালাক দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন নাজমুন নাহার স্বপ্না। স্বপ্নার তৃতীয় স্বামী একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাহবুব আলমের পুত্র রাজন। তিনিও প্রবাসী।

কি কারনে স্বপ্ন আত্মহত্যা করেছে এই বিষয়টি এখনো রয়েছে অজানা। পুলিশি তদন্তে উঠে আসতে পারে মূল রহস্য এমনটি ধারণা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, মাত্র আটদিন আগে তিনি নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাঁর শিশুসন্তানরা সকালে কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাসায় গিয়ে তাঁকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট