1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদগঞ্জে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শত শত ভক্তের অংশগ্রহণে মুখরিত জনপদ, ছয়টি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব উদযাপিত হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদগঞ্জ লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া গুপ্টি কাত্যায়ণী মন্দির, আষ্টা মহামায়া মন্দির ও কবিরূপসা জগন্নাথ মন্দিরে শোভাযাত্রা বের করা হয়। হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও ধর্মীয় সঙ্গীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নানা বয়সী নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
এদিকে উল্টো রথযাত্রা উপলক্ষে উপজেলার ছয়টি স্থানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এগুলো হলো— ফরিদগঞ্জ দাসপাড়া রাধাগোবিন্দ মন্দির, গুপ্টি কাত্যায়ণী মন্দির, ফরিদগঞ্জ ইসকন মন্দির, কবিরূপসা জগন্নাথ মন্দির, আষ্টা মহামায়া মন্দির এবং গুপ্টি জ্ঞানপ্রদায়ণী হরিসভা মন্দির।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস এবং সুবর্ণচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন তালুকদারসহ স্থানীয় সনাতন সমাজের নেতৃবৃন্দ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় ভগবান শ্রীজগন্নাথ, বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা মাসির বাড়ি গমন করেন এবং নয় দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে নিজ মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন শুভ শক্তির জয়, মানবকল্যাণ, ভক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভক্তদের বিশ্বাস, ভগবান শ্রীজগন্নাথের রথ দর্শন ও রথ টানার মাধ্যমে পুণ্য অর্জন হয় এবং জীবনে শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি লাভ করা যায়।
উৎসবকে কেন্দ্র করে ফরিদগঞ্জজুড়ে ছিল আনন্দ, উৎসব ও সম্প্রীতির আবহ। ধর্মীয় এই আয়োজন সনাতন সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট