1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রি ও গাছের চারা ,কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার -চাঁদপরর-৪(ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান বলেছেন, কুচক্রি মহলের কারণে ২০০৮ ও ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারিনি। কিন্তু এবছর আমি দলীয় মনোনয়ন না পেলেও জনগণ আমাকে নির্বাচিত করে তাদের জন্য কাজ করার স্বার্থে সংসদে পাঠিয়েছে। আমি আমার নিজের জন্য নয়, ফরিদগঞ্জবাসী উন্নয়নে জন্য মন্ত্রী ও মন্ত্রনালয়ে ঘুরছি। আশা করছি আপনারা সেই সুফল পাবেন।

আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণের জন্য কাজ করতে এসেছি, মিথ্যার ঝুড়ি নিয়ে যারা আমাকে বারংবার বিব্রত করার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ সত্য বলুন এবং সৎ পথে থাকুন। তাহলেই জনগণ একদিন হলেও আপনাদের কথা শুনবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী যদি আমাকে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলতেন, তাহলে অবশ্যই আমি সরে যেতাম। কিন্তু তিনি আমাকে বলেন নি, তারমানে আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি নিজেও প্রধানমন্ত্রীকে সেকথা বলেছি। একই সাথে আপনারা যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করুণ। বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই। আপনারা যে যার অবস্থান থেকে দেশের জণ্য কাজ করুণ।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃহত্তর কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪২টি কৃষক গ্রুপের (৩০ জন সদস্য) মাঝে কৃষি যন্ত্র বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা গুলো বলেন।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট