1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

পশ্চিম মোবারকদি শহীদ জিয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেকান্দর মাসুদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ২৩ নং পশ্চিম মোবারকদি শহীদ জিয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  নির্বাচিত হয়েছেন দাতা সদস্য মো. সেকান্দর মাসুদ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই নবগঠিত কমিটির অনুমোদন দেন।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উল্লাহ, সহ সভাপতি মো. আবদুল মালেক, বিদ্যোৎসাহী  সদস্য মো. সাইদুজ্জামান, বিদ্যোৎসাহী  সদস্য কুলছুমা বেগম, অভিভাবক সদস্য সোহেল গাজী ও মো. ফারুক হোসেন গাজী, অভিভাবক সদস্য নূরুন্নাহার ও জুলেখা এবং শিক্ষক প্রতিনিধি  মরিয়ম বেগম ও রিমা আক্তার লতা।
নবনির্বাচিত সভাপতি মো. সেকান্দর মাসুদ বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
এদিকে, মো. সেকান্দর মাসুদ চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট