1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি (নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠক) মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ষোলদানা গ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আজাদ হোসেন ওরফে রবিন ষোলদানা গ্রামের মো. আমিন পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। সেই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান এবং কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে ছাত্রলীগের এ নেতাকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মো. আজাদ হোসেন ওরফে রবিনের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট