1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য বরখাস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্য কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান (১২ আগষ্ট ২০২৬) এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই), আরিফ হোসাইন (বিপি নং ৮৮০৭১২২৩৪৪) , সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ (বিপি ৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি ৯৬১৫১৭৮৭৩৭), গাড়ি চালক নজরুল ইসলাম (বিপি ৮২০১০৮৮৪১৮), ও কনস্টেবল ইসতিয়াক (বিপি ৯৪১৪১৬৯৪৪৪)। গত ২৮ জুলাই উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান কে জনগণ আটক করে। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথপোকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে চাঁদপুর পুলিশ সুপার তাদেরকে সাময়িক বরখাস্ত করেন। এদিকে মাদকের সাথে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ৩ আগষ্ট এএসআই শহিদুল্লাহ ও ৫ আগষ্ট শরিফ উদ্দিন কুমিল্লায় তড়িঘড়ি বদলি হয়ে যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাই ৫ জনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চুড়ান্ত ভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট