1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

৫ লাখ টাকা চাঁদা দাবি, আদালতে হাজিরা দিতে এসেই গ্রেফতার ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।। চাঁদপুরের শাহরাস্তিতে ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৩০), আবুল বাশারের ছেলে কামাল হোসেন ওরফে সোহেল (৩০) ও সিয়াম (২৯) এবং মিজানুর রহমানের ছেলে মো. রুবেল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বলশিদ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে ইতালি প্রবাসী মো. আলাউদ্দিন মিয়াজীর কাছে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে চলতি বছরের ২৬ এপ্রিল শাহরাস্তি আমলী আদালতে সিআর মামলা নং-১২৯/২৬ দায়ের করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা এলাকায় উচ্ছৃঙ্খল ও বখাটে হিসেবে পরিচিত। তারা বিভিন্ন সময় মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতালি প্রবাসী আলাউদ্দিনের কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চার আসামি আদালতে হাজিরা দিতে এলে আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দেন।

পরে বৃহস্পতিবার বিকেলে তাদের চাঁদপুর বাবুরহাট জেলহাজতে পাঠানো হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট