1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

বিদায় সংবর্ধনার দিনেই কফিনে করে বিদ্যালয়ে প্রধান শিক্ষক

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। সহকর্মীরা প্রস্তুত করেছিলেন বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট। কিন্তু সেই আয়োজনের দিনেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাঁকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই মর্মস্পর্শী ঘটনা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তাঁর জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোররাতে আসে তাঁর মৃত্যুর খবর। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত প্রায় ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, স্যারকে বিদায়ি অনুষ্ঠান ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাঁকে চিরবিদায় দিতে হলো। তাঁর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।

মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনের শেষ সময়ে সহকর্মী-শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার বদলে কফিনে করে বিদ্যালয়ে তাঁর ফিরে আসার দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট