1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

বিআরটিএর বড় সুখবর: জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সুযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে বড় সুযোগ দিয়েছে সরকার। জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাড়তি কোনো জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ সুযোগ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ করার জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এদিকে, মোটরযান বিক্রয়ের পর দ্রুত মালিকানা হস্তান্তরের ওপরও গুরুত্ব দিয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযানের মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। তবে অনেকেই গাড়ি বিক্রয়ের পরও মালিকানা পরিবর্তন না করায় পুরোনো মালিককে অনাকাঙ্ক্ষিত অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের মুখোমুখি হতে হচ্ছে।

সেবা সহজ করতে অনলাইনের bsp.brta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে একই দিনে বায়োমেট্রিক যাচাইয়ের সুবিধা চালু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন অনুযায়ী চালকদের ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দকৃত ১২ পয়েন্ট থেকে আইন লঙ্ঘনের দায়ে দোষসূচক পয়েন্ট কর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেছে বিআরটিএ।

তাই জরিমানা ছাড়ের এই সুযোগ নির্ধারিত সময়ের মধ্যে কাজে লাগিয়ে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট