1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন

মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: ‘সাহিত্যে মনন, সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর ২০২৬) বিকেলে মতলব কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে সম্মেলনটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. নাজমুল আমীন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প ও স্মৃতিচারণ নিয়ে সংকলিত ‘সৃজন তরী’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকাসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রোজা, আতিফ ও স্পর্শ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন ও রোমান সরকার।

সম্মেলনের শেষ পর্যায়ে স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপসহ সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট