1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত  হলেন রাশেদা বেগম হীরা এমপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ্ব রাশেদা বেগম হীরা জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির-১ নং সদস্য নির্বাচিত হয়েছেন। 
কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তিনি এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি বলেন, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির ১ নং সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং এ দেশের নারী সমাজের জন্য ভালো কিছু করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সেলিমা আপা দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে কমিটির কার্যক্রমে নারী ও শিশুদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রাশেদা বেগম হীরা বলেন, দেশের নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
প্রসঙ্গত : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি করা হয়েছে সেলিমা রহমানকে (মহিলা আসন-১)। কমিটির সদস্যরা হলেন-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, আলহাজ্ব রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩), বিলকিস ইসলাম (মহিলা আসন-৭), আন্না মিনজ (মহিলা আসন-১৯), মাধবী মারমা (মহিলা আসন-৩৪), ফাহিমা নাসরিন (মহিলা আসন-২৯), আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২), নুরুন্নিসা সিদ্দিকা (মহিলা আসন-৩৭) এবং সাবেকুন নাহার (মহিলা আসন-৩৯)।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট