1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলব দক্ষিনে ধর্মীয় ভাবগাম্বীর্যে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো: আনোয়ার মৃধাঃ চাঁদপুরের মতলব দক্ষিণে ধর্মীয় ভাবগাম্বীর্য ও উৎসব মুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে । শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা মতলব শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথ মন্দির এসে সমাপ্ত হয় ।

৪ সেপ্টেম্বর সকালে মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে মতলব দক্ষিন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুখরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিষ সরকার আশীষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই জালাল উদ্দিন, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা , মন্দির কমিটির সম্মানিত সদস্য বিজয় কৃষ্ণ সাহা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পিতোষ সাহা , সদস্য সচিব উৎপল চন্দ, মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা , মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান সরকার, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি পদপ্রার্থী ডিপি জাহাঙ্গীর আলম প্রমুখ ।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক জগন্নাথ দাস, বলাই সাহা, নিমাই চন্দ্র ঘোষ, লিটন সরকার, উপজেলা মহাজোটের সভাপতি মদন সাহা, সাধরণ সম্পাদক সুদর্শন দাস, মতলব পৌর যুবঐক্য পরিষদের আহবায়ক সঞ্জয় সাহা, যুগ্ম আহবায়ক সুষেন ভট্টাচার্য সহ শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা ।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বাল্যভোগ, কৃষ্ণপূজা, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, ছানার কেক কাটা, চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট