1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু নেই। আমরা সবাই বাংলাদেশি। এ কথাটি আমাদের সকলের মাথায় রাখতে হবে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আগামী দিনগুলোতেও এ বছরের মতো শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যার যার ধর্মীয় অনুষ্ঠান সবাই শান্তিপূর্ণভাবে পালন করবেন।

তিনি বলেন, সারা দেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। জন্মাষ্টমীর শোভাযাত্রায় যেভাবে সবাই অংশগ্রহণ করেছেন, একইভাবে অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানেও সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করেন।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় নানা স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষসহ আরও অনেকে শোভাযাত্রায় অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট