1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
আদি বাংলা রিপোর্ট।।চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কর্তৃক পৌর কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে ব্যবসায়ী ও সংগঠক শাহেদুল হক মোর্শেদকে সভাপতি এবং ব্যবসায়ী ও সংগঠক নেপাল সাহাকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোস্তফা ফুল মিয়া,  হাসান আল জায়েদ রিফাই, মো. লতিফ তপাদার, নাহিদা সুলতানা সেতু, মানিক ঘোষ, আব্দুল্লাহ আল মামুন ও ফয়সাল খাঁন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিএম শাহিন, শাহজালাল টিংকু, ইমাম হোসেন মিয়াজী, মো. আসাদুজ্জামান শাহরিয়া, মো. সালাহউদ্দিন, পারভেজ আলম রবিন, আল ইমরান শোভন, ইব্রাহিম রনি ও তালহা জুবায়ের।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী। সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনি জনি ও পায়েল খান। কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটোয়ারী (কাঞ্চন) এবং সহ-কোষাধ্যক্ষ মেহেদী হাসান খান জনি। দপ্তর সম্পাদক সেলিম রেজা ও সহ-দপ্তর সম্পাদক রাসেল পারভেজ।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক জোহরা আনোয়ার হীরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল হোসেন, আইনশৃঙ্খলা সম্পাদক শরিফ মুন্সি, সহ-আইনশৃঙ্খলা সম্পাদক মাসুদ পালোয়ান, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন এবং সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী দায়িত্ব পেয়েছেন। সমন্বয় কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, শরীফ মো. আশ্রাফুল হক, মো. সাখাওয়াত হোসেন, নুরুজ্জামান কালু, মো. সালাউদ্দিন সেলিম, চঞ্চল আহমেদ, ফরহাদ হোসেন বেপারী, চন্দন দে, আবুল কালাম আজাদ, মো. শফিকুল ইসলাম, দিল মোহাম্মদ জিল্লু, তানভির আরিফ, অজিউল্লাহ মিঞা জিন্নাহ, মাধুরী সাহা, জাকির মিজি, সাখাওয়াত মিয়াজী, ফেরদৌসী আক্তার ইসিতা, ইকবাল হোসেন ও বারেক রাজা ভূঁইয়া।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সাংবাদিক কাজী শাহাদাত, ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, শেখ মনির হোসেন বাবুল, মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. মিজানুর রহমান, সাংবাদিক আলম পলাশ, ব্যবসায়ী ফরহাদ হোসেন, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন, ব্যবসায়ী শবেবরাত সরকার এবং সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন।
নবগঠিত এ কমিটির মাধ্যমে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট