1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় মালিককে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খেড়িহর গ্রামের জমির মালিক ইসমাইল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘটনাস্থলে ড্রেজারের মালিক রাশেদকে না পেয়ে মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে অবৈধ ড্রেজার পরিচালনাকারীদের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ অর্থদণ্ড আদায়ের ঘটনা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, “কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল (উপরিভাগের মাটি) রক্ষায় প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট