1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষক প্রতিনিধি ইবনে মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল।

এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এস এম বাকের খন্দকার চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

একই সঙ্গে তিনি শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট