1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

সফল হতে স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে: হাসান হাফিজ

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে হাসান হাফিজ বলেন, ভালো ফলাফলের মাধ্যমে সফলতা অর্জন করে তারা জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছে। এখন তাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সফল হতে হলে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। জীবনে সফলতা অর্জনের জন্য আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি পড়াশোনার সঙ্গে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। ভালো মানুষ না হলে অর্জিত সফলতাও মূল্যহীন হয়ে পড়বে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ রহিম পাটওয়ারী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফখরুল হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ মজুমদারের সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুরুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, আব্দুল মমিন, সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলমসহ অন্যরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গোল্ডেন এ-প্লাস পাওয়া এক শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ রাসেল পাটওয়ারীর পক্ষ থেকে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য কৃতি শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মুশফিকা এবং গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার। পরে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট