1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলবের ঝরনা পেল জাবির বৃত্তি ও ভাইসচ্যান্সেলর অ্যাওয়ার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

দিপু সরকারঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেছেন।

জানা যায়,শিক্ষার্থী ঝর্ণা আক্তার গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন ।

এসময় বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০০ টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স ডিগ্রীর শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তারমধ্যে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ৩৭ টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী। অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার এই বিরল পুরুষ্কারের জন্য নির্বাচিত হয়।

ঝর্না আক্তার ২০১৮ সালের স্নাতক (পাস) বি.এস.এস. পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮০ পেয়ে এই সম্মানজনক পদক ও শিক্ষাবৃত্তি অর্জন করে । সে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মোঃ নুরুল ইসলাম ও নার্গিস বেগমের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে ঝর্ণা দ্বিতীয়। বর্তমানে সে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পুরস্কার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেষ্ট এবং ২৫হাজার টাকা অর্থ সম্মানী। তার এই কৃতিত্বের জন্য রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)অরুণ চন্দ্র সরকারসহ সকল শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট