1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন

নিজস্ব প্রতিনিধি: চীন সফর থেকে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মাঝে ছুটে এলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান শেষে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। পরদিন সকালে ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকা কচুয়ায় পৌঁছান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন জাতীয় ঐক্যের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

এ সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের আশ্বস্ত করেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট