1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নৌ পুলিশের পৃথক দুই অভিযানে সাত জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না চাই, মশারি ও কারেন্ট জাল, মাছ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানায়, প্রথম অভিযানে মেঘনা নদীতে নিষিদ্ধ চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মোহনপুর নৌ পুলিশের যৌথ উদ্যোগে মা ইলিশ সংরক্ষণে অপর অভিযান চালানো হয়। এখলাছপুর, বোরচর, মোহাম্মদপুর ও বাহাদুরপুর এলাকার মেঘনা নদীতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও ৪ জেলেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল, তিন কেজি মাছ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট