1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

আজ শাশুড়ি দিবস

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
আজ শাশুড়ি দিবস

নিজস্ব প্রতিনিধি: পরিবারে মা-বাবা, ভাই-বোন ও নিজের স্ত্রী-সন্তানের পাশাপাশি এমন কিছু মানুষ থাকেন, যারা পরিবারের সদস্য না হয়েও একটি সুখী পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের মধ্যে শ্বশুর-শাশুড়ি অন্যতম। রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।

প্রতিবছর অক্টোবর মাসের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ এই দিবস।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট