1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপ্তি

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি: সোমবার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট সফল করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজয়ীদের তালিকা

প্রতিযোগিতায় এস এম আব্দুল্লাহ ফারাবী ‘উইনার’ বা চ্যাম্পিয়ন হয়েছেন। কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন রানার-আপ এবং মিসেস হাইজং উম ‘লেডিস উইনার’ হওয়ার গৌরব অর্জন করেন। আকিব আরাফাত খান ‘ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার’ হয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি এবং টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট