1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

শাহরাস্তি ব্যুরো:  চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন, চলমান কার্যক্রম পর্যালোচনা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক ফ্যামিলি ট্যুর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপকমিটিও গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সজল পাল, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল শিহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া এবং সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

সভায় নবগঠিত উপকমিটিগুলোকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট