1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন

লিগ্যাল এইডে বাড়ছে মানুষের আস্থা, বিনামূল্যে আইনি সহায়তায় বদ্ধপরিকর চাঁদপুর জেলা কমিটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর। লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ার পাশাপাশি এ কার্যক্রমের প্রতি মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির দশম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামছুন্নাহার বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। কমিটির কার্যক্রম আরও গতিশীল হয়েছে। লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মিত হলে কার্যক্রম আরও বেগবান হবে। এ ছাড়া জেলা কারাগারে লিগ্যাল এইড কর্নার স্থাপনের সম্ভাবনা যাচাই করতে জেল সুপারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের পরিচালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সিভিল জজ তানজিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল।

এ ছাড়া বক্তব্য দেন জেলা কারাগারের জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঞা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহা. জুলফিকার হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের প্রতিনিধি আশিকুল ইসলাম, অ্যাডভোকেট বিধু ভূষণ নাথ, অ্যাডভোকেট রেহানা ইয়াছমিন কচি, অ্যাডভোকেট শামীমা সুলতানা, অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগমসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা।

সভায় জেলা লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট