1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি ফেল

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি ফেল

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার বিগত ২০ বছরের রেকর্ডে এটি সবচেয়ে খারাপ ফলাফল বলে ধারণা করা হচ্ছে। প্রকাশিত ফলাফলে উপজেলার ৬টি কলেজের অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার শাহরাস্তিতে গড় পাসের হার মাত্র ৪৪.৮৮ শতাংশ।

এ পরিস্থিতির মধ্যেও তুলনামূলক ভালো ফল করেছে সূচীপাড়া ডিগ্রি কলেজ। ৭০.১১ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় শীর্ষে রয়েছে। পুরো উপজেলা থেকে এবার জিপিএ-৫ পাওয়া মাত্র দুজন শিক্ষার্থীই এই কলেজের।

চিতোষী ডিগ্রি কলেজে শিক্ষক-অধ্যক্ষ বিরোধ ও প্রশাসনিক কোন্দলের প্রভাব পরীক্ষার ফলে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার সর্বনিম্ন ২৫.৮৪ শতাংশ। উপজেলার একমাত্র করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজেও এবার পাসের হার কমে ২৬.৫৯ শতাংশে নেমেছে।

মেহের ডিগ্রি কলেজে ৪০.৩২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও কেউ জিপিএ-৫ পাননি। অন্যদিকে, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পাসের হার ৬২.৩২ শতাংশ এবং খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে ৪৮.১০ শতাংশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট