1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করল দিবাকণ্ঠ পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করল দিবাকণ্ঠ পরিবার
দিবাকণ্ঠ পত্রিকার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন ও কেক কাটছেন মুনির চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পত্রিকার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ। ১০ জুলাই শুক্রবার পত্রিকার কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে মনির চৌধুরী বলেন, একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ। পত্রিকাটির জন্মলগ্নে ইকরাম চৌধুরী জড়িত ছিলেন। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস আমার কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন, কিভাবে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করা যায়। আমি সবসময় তাকে পরামর্শ দিতাম। এর প্রাপ্তি আজকে ২৫ বছর। আমি আশা কবো আগামী দিনে পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখবে। ‘আমরা সবার জন্য’- এই প্রত্যয়কে ধারণ করে সাপ্তাহিক দিবাকণ্ঠ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি।

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা, দৈনিক আদি বাংলা পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকা স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারী, সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান, দৈনিক বিজয় সকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন খান, পত্রিকার শহর প্রতিনিধি আতাউর রহমান পারভেজ, পরান সরকার সহ সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ী, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে পত্রিকাটির দীর্ঘ ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে র‌্যালি ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট