1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মানিকুর রহমান মানিক মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃমতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মানিকুর রহমান মানিক মনোনীত হয়েছেন। গত ১২ জুলাই কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নং ২.৩৭.১৬.০০০০.২১২.২২.৩৫.২৬.৮৫৬৯-এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মানিকুর রহমান মানিক, সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত মোসাম্মাৎ সায়েরা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. হুমায়ুন কবির প্রধানিয়াকে সদস্য করা হয়েছে।
অনুমোদনপত্রে আরও বলা হয়েছে, এডহক কমিটির কার্যকালের মধ্যেই প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে, মানিকুর রহমান মানিককে এডহক কমিটির সভাপতি মনোনীত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট