1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

শাহরাস্তিতে বন্ধ রাস্তা খুলে দিলো প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি প্রধান চলাচলের পথ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। পরিদর্শন শেষে পথটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর হিন্দু বাড়ি সংলগ্ন মৃধা বাড়ির এই পথটি স্থানীয়দের দাবি অনুযায়ী শত বছরের পুরোনো। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে পথটি তারকাঁটা দিয়ে বন্ধ করে দেওয়া হলে হিন্দু ও মুসলিমসহ অন্তত ১৭টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা তাৎক্ষণিকভাবে পথটি খুলে দেওয়ার নির্দেশ দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে পথটি খুলে দেওয়া হয়।
এ সময় তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে কেউ পুনরায় পথটি বন্ধ করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
পরিদর্শনের সময় ভূমি অফিসের কর্মকর্তা, শাহরাস্তি থানার পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট