
নিজস্ব প্রতিনিধি- আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিন উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে তৃণমূলের জনপ্রিয়তা নিয়ে মাঠে নেমেছেন যুবদল নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান হিরন। করোনাকাল থেকে শুরু করে দীর্ঘ ৭ বছর ধরে এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা ও হাট বাজার উন্নয়নে কাজ করে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
মেহেদী হাছান হিরন বলেন, _”আমি এই ৫নং ইউনিয়ন ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। আমি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। ২০২৩ সালে চাঁদপুর জেলা যুবদলের সিদ্ধান্তে ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক হই।”_
তিনি আরও বলেন, _”২০২০ সালে করোনা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের পাশে যাওয়ার চেষ্টা করেছি। সেই থেকে জনগণের সেবা করার আগ্রহ সৃষ্টি হয়েছে। জনসেবা করতে হলে একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের জন্যই আমি ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করব। কারণ জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। ৫নং উপাদী উত্তর একটি অবহেলিত ইউনিয়ন। সেই অবহেলাকে মডেলে রূপান্তরিত করা এখন আমার মূল লক্ষ্য।”_
মডেল ইউনিয়ন গঠনে তার পরিকল্পনা প্রসঙ্গে হিরন বলেন, _”প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। আমি সেদিকেই কাজ করতেছি। শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতেছি। ইভটিজিং, মাদকের ছোবল থেকে এই যুব সমাজকে রক্ষা করা, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছি।
ইতিমধ্যে তিনি বহরি নেছার আড়ং বাজারকে ইজারামুক্ত করেছেন। তার ভাষ্য, _”যাতে করে এই প্রত্যন্ত অঞ্চলের জনপদের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় কোন প্রকার বাধা সৃষ্টি না পোহাতে হয়, সে লক্ষ্যে আমি সেই বাজারটিকে ইজারামুক্ত করেছি।”
যোগাযোগ ব্যবস্থার জন্য উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে রাস্তা সংস্কারের কাজও এগিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।
সরজমিনের গিয়ে জনগণের মুখে হিরণের মূল্যায়ন তুলে আনা হয়। উপাদী উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিনের অবহেলার পর একজন সক্রিয় জনপ্রতিনিধি পাওয়ার আশা করছেন। স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা।
এলাকার কয়েকজন বলেন, হিরন চেয়ারম্যান না হয়েই উনি যদি দেয়, তাতে আমরা অনেক আশা করতে পারবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটের উন্নয়ন করছে, তারপরে আমাদের ওই যে মসজিদের ব্যাপারে বিভিন্ন সময়, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, ওই যে ঘাটলা, হ্যাঁ মসজিদের ঘাটলা, কালভার্ট করতেছে এবং বিগত দিন ধরেই অনেক উন্নয়ন করতেছে ইনশাআল্লাহ, চেয়ারম্যান হলে আরো অনেক বেশি করবে এটা আমাদের বিশ্বাস।
বাজার প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, _”এই বাজার সরকারি বাজার ডাক হয়। ডাক হইলে খাজনা হতো। তা আমাদের এবার নতুন কইরা হিরণ খাজনার টাকাটা পরিশোধ কইরা দিয়া, আমাদেরকে মুক্ত কইরা দিছে সবারে। বাজারটা যেন চাদা মুক্ত চলে, কোনো খাজনা নেই, আমরা এখন শান্তিমত ব্যবসা করতেছি, আগে আমরা যে চাঁদাটা দিতাম, এখন এই চাঁদা টাকা দিয়ে, এখন আমাদের সংসার শান্তি মত চলে, আমরা ব্যবসায়ীরা হিরনের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আমরা গরীব, আমাদেরকে এত বড় একটা উপকার করে দেওয়ার জন্য ।”
হিরণের জনহিতকর কাজের কথা তুলে ধরে মাদ্রাসা রোডের উদাহরণ দিয়ে বলেন, “বহরি হাফিজিয়া নূরানী মাদ্রাসা রোডটা ছিল অনেক অবহেলিত। মানুষ বৃষ্টি হলে হাঁটতে পারতো না। হিরন ভাইয়ের নিজ অর্থায়নে আমাদের এই কাঁচা রাস্তাটার ভিতরে ইটের কনা, রাবিশ এবং বালি দিয়ে উনি সংস্কারের কাজ করেছে, এখন বৃষ্টি হলেও আমরা শান্তি মত চলাচল করতে পারি, নিজ অর্থায়নে এই সংস্কার কাজ জন্য আমরা অনেক খুশি আমাদের এই অবহেলিত জনগণ অনেক অনেক খুশি।
হিরণের ব্যক্তিগত গুণাবলী তুলে ধরে আরেক বাসিন্দা বলেন, _”উনি একজন প্রকৌশলী, উনি একজন ভালো লোক, সৎ লোক, মেধাবী লোক, ওনার বংশগতভাবে অনেক ভালো মানুষ এবং জনদরদি, গরিবের বন্ধু, অনেক অসহায় পরিবার ওনার দ্বারা উপকৃত হয়েছে, উনি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন এবং সরকারি অনুদান থেকে অথবা গরিবের জন্য আশা সরকারি অনুদান থেকে ওনার খাওয়ার কোনো ইচ্ছা নেই, জনগণ কিভাবে ভালো চলে এটাই তার চিন্তা।”
জনগণের প্রত্যাশার কথা জানিয়ে এক তরুণ বলেন, _”আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যে আমাদের জন্য সার্বক্ষণিক থাকতে পারবে। অতীতে ১৬ বছর, ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেও যারা আমাদের পাশে ছিল। আমরা মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে চাই। আমাদের ডিঙ্গাভাঙ্গা গ্রামকে। আমরা আশা করি আমাদের ইউনিয়নে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন হিরণ ভাই।মতলবের উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিরন: জনগণের সেবাই মূল লক্ষ্য
নিজস্ব প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে তৃণমূলের জনপ্রিয়তা নিয়ে মাঠে নেমেছেন যুবদল নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান হিরন। করোনাকাল থেকে শুরু করে দীর্ঘ ৫ বছর ধরে এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা ও হাট বাজার উন্নয়নে কাজ করে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।
মেহেদী হাছান হিরন বলেন, _”আমি এই পাঁচ নম্বর ইউনিয়ন ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। আমি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। ২০২৩ সালে চাঁদপুর জেলা যুবদলের সিদ্ধান্তে উপাদী উত্তর ইউনিয়নে ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক হই।”_
তিনি আরও বলেন, _”২০২০ সালে করোনা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের পাশে যাওয়ার চেষ্টা করেছি। সেই থেকে জনগণের সেবা করার আগ্রহ সৃষ্টি হয়েছে। জনসেবা করতে হলে একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের জন্যই আমি উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করব। কারণ জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। উপাদী উত্তর একটি অবহেলিত ইউনিয়ন। সেই অবহেলাকে মডেলে রূপান্তরিত করা এখন আমার মূল লক্ষ্য।”_
মডেল ইউনিয়ন গঠনে তার পরিকল্পনা প্রসঙ্গে হিরন বলেন, _”প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। আমি সেদিকেই কাজ করতেছি। শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতেছি। অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক নিয়েও আমি কাজ করতেছি।”
ইতিমধ্যে তিনি নেছার বাজারকে ইজারামুক্ত করেছেন। তার ভাষ্য, _”যাতে করে এই অঞ্চলের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় কোন প্রকার বাধা সৃষ্টি না পোহাতে হয়, সে লক্ষ্যে আমি সেই বাজারটিকে ইজারামুক্ত করেছি।”
যোগাযোগ ব্যবস্থার জন্য উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে রাস্তা সংস্কারের কাজও এগিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।
সরজমিনের গিয়ে জনগণের মুখে হিরণের মূল্যায়ন তুলে আনা হয়। উপাদী উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিনের অবহেলার পর একজন সক্রিয় জনপ্রতিনিধি পাওয়ার আশা করছেন। স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা।
এলাকার কয়েকজন বলেন, চেয়ারম্যান না হয়েই উনি যদি দেয় আমরা অনেক আশা করতে পারবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটের উন্নয়ন করছে, তারপরে আমাদের ওই যে মসজিদের ব্যাপারে এই বিভিন্ন ওই যে ঘাটলা, হ্যাঁ মসজিদের ঘাটলা, কালভার্ট করতেছে এবং বিগত দিন ধরেই করতেছে ইনশাআল্লাহ।
বাজার প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, _”এই বাজার সরকারি বাজার ডাক হয়। ডাক হইলে খাজনা হোতো। তা আমাদের এবার নতুন কইরা হিরণ সে টাকাটা দিয়া আমাদেরকে মুক্ত কইরা দিছে সবারে। বাজারটা যেন চাদা মুক্ত চলে, কোনো খাজনা নেই।”
হিরণের জনহিতকর কাজের কথা তুলে ধরে মাদ্রাসা রোডের উদাহরণ দিয়ে বলেন, “মাদ্রাসা রোডটা ছিল অনেক অবহেলিত। মানুষ বৃষ্টি হলে হাঁটতে পারতো না। হিরন ভাইয়ের অর্থায়নে আমাদের এই কাঁচা রাস্তাটার ভিতরে ইটের কনা এবং বালি দিয়ে উনি একটা সংস্কারের কাজ করেছে।
হিরণের ব্যক্তিগত গুণাবলী তুলে ধরে আরেক বাসিন্দা বলেন, _”উনি একজন ভালো লোক, সৎ লোক, মেধাবী লোক এবং জনদরদি, গরিবের বন্ধু। এবং ওনার খাওয়ার কোনো ইচ্ছা নেই, হিরন এমন একজন ব্যক্তি অন্যের খুদা নিবারনে শান্তি পান। জনগণ কিভাবে ভালো চলে এটাই তার চিন্তা।”
জনগণের প্রত্যাশার কথা জানিয়ে এক তরুণ বলেন, _”আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যে আমাদের জন্য সার্বক্ষণিক থাকতে পারবে। অতীতে ১৬ বছর, ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেও যারা আমাদের পাশে ছিল। আমরা মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে চাই। এই আমাদের ডিঙ্গাভাঙ্গা গ্রামকে। আমরা আশা করি আমাদের ইউনিয়নে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন হিরণ ভাই। তার হাত ধরে এই ইউনিয়নে আমরা মাদক মুক্ত করব, এবং তিনিই শতভাগ মাদকমুক্ত করতে পারবেন।”
নির্বাচন নিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে হিরণ বলেন, জনগণের মূল্যবান যে আমানত খুব চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন। সেটি যদি তিনি হন , যদি মনে করেন আমানত রক্ষা করার মতো ব্যক্তি আমি, তাহলে তার দিকে ধাবিত হবেন। এবং তাকে আগামী নির্বাচনে পাশে থেকে, কাছে থেকে সহযোগিতা করার প্রত্যাশা করেন তিনি।
এলাকাবাসীর দাবি, চেয়ারম্যান না হয়েও যিনি রাস্তা, বাজার, মসজিদের উন্নয়ন করছেন, নির্বাচিত হলে উপাদী উত্তর ইউনিয়ন একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপ নেবে, মাদক মুক্ত করবে।”
নির্বাচন নিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে হিরণ বলেন, জনগণের মূল্যবান যে আমানত খুব চিন্তা ভাবনা করে প্রয়োগ করবেন। সেটি যদি তিনি হন , যদি মনে করেন আমানত রক্ষা করার মতো ব্যক্তি, তাহলে তার দিকে ধাবিত হবেন। এবং তাকে আগামী নির্বাচনে পাশে থেকে, কাছে থেকে সহযোগিতা করার প্রত্যাশা করেন তিনি।
এলাকাবাসীর দাবি, চেয়ারম্যান না হয়েও যিনি রাস্তা, বাজার, মসজিদের উন্নয়ন করছেন, অসহায় বিভিন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছেন, নির্বাচিত হলে উপাদী উত্তর ইউনিয়ন একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপ নেবে।