1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুর এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. নূরুজ্জামানের যোগদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি – চাঁদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নূরুজ্জামান। গত ১৬ জুলাই তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. নূরুজ্জামান ২০০৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পর ২০১১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগদান করেন।

কর্মজীবনে তিনি খুলনার বিভিন্ন উপজেলায়, এলজিইডির সদর দপ্তরের প্রশাসনিক শাখায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় উপজেলা প্রকৌশলী, ভোলা জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী এবং পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দায়িত্ব গ্রহণের পর মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এলজিইডির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ঠিকাদার ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট