1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেয়ায় ছেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মা নিজেই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ২২ জুলাই বুধবার এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী মোছা. রেহানা বেগম তার ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। বরং মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট