1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস :ডিজিটাল যুগের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার প্রশিক্ষণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণক জিলহজ উদ্দিন নিপুন,হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

সমাপনী দিনের প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন অংশগ্রহণকারীদের এআই ব্যবহার করে কনটেন্ট, লেখা, ছবি ও ভিডিও তৈরি, গুগল এআই স্টুডিওর ব্যবহার, ফ্যাক্ট-চেকিং, ছবি ও ভিডিও যাচাই, মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিকতা এবং পূর্ববর্তী গত দুই দিনের পাঠের পুনর্মূল্যায়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান মোবাইল জার্নালিজম (মোজো) ডিভাইস ও টুলসের ব্যবহার, স্টোরিবোর্ড, রিপোর্ট পরিকল্পনা, শট নির্বাচন, ক্যামেরা সেটিংস এবং ইন্টারভিউ ফ্রেমিং বিষয়ে প্রশিক্ষণ দেন।

এছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান ভিডিও শট, ভিডিও সম্পাদনা, গ্রাফিক্স ও টেক্সট সংযোজন, ভিজ্যুয়াল প্যাকেজ নির্মাণ, ভয়েসওভার, সিঙ্ক, টপলাইন, সোশ্যাল মিডিয়া রিপোর্টিং এবং লাইভ স্ট্রিমিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার, তথ্য যাচাই এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর হয়েছে। আয়োজকরাও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা আরও দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট