1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দিপু সরকার :
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুকি আক্তার পারভীন (৬০) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৩০ জুলাই সকাল ৮টায় মতলব পানির ট্যাংকি এলাকা এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।
তার বাড়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ,টিয়া বাড়ীর মৃত মাজেদ শরীফের মেয়ে।
জানা গেছে,গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী হাইস (hice) গাড়ী তল্লাশি করে ওই নারীকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এ মহিলা আড়াই হাজার পিস ইয়াবা মতলবের যেকোনো মাদকের ডিলারকে দেয়ার জন্য এনেছিল।পুলিশের নিকট গোপন তথ্য থাকার কারনে তাকে গ্রেফতার করতে পেরেছে।
অপরদিকে বুধবার সন্ধ্যায়
মতলব পৌরসভার নবকলস গ্রামের ফকির বাড়ীর নিকট থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তাজুল ইসলাম (৩৫)পিতা মোঃ গিয়াস উদ্দিন। গ্রাম ঢাকীরগাঁও। স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকসহ আটক মহিলা ইতিপূর্বে
ইতিপূর্বে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় গ্রেফতার হয়েছে এবং মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়।।
মতলব দক্ষিণ থানায় তাদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন,মতলবের সীমানায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী কেউ থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট