1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

বাড়ার পরই বিশ্ববাজারে তেলের দামে পতন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক- বৈশ্বিক জ্বালানি চাহিদা কমার পূর্বাভাস এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক তেলের মজুত বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯৭ ডলারে লেনদেন হচ্ছে।

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক তাদের সর্বশেষ মাসিক প্রতিবেদনে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে এনেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত সরবরাহ সংকট ও উচ্চমূল্যের প্রভাবে জ্বালানি ব্যবহারের হার কমতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক তেলের মজুত বৃদ্ধিও বিশ্ববাজারে দরপতনের অন্যতম কারণ হয়ে উঠেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ৭ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ কোটি ৭৪ লাখ ব্যারেল বেড়ে ৪২ কোটি ৪৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ২০২৩ সালের জানুয়ারির পর এক সপ্তাহে এটি সর্বোচ্চ মজুত বৃদ্ধির ঘটনা।

তবে বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভূরাজনৈতিক উত্তেজনা এখনো বড় ঝুঁকি হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক মধ্যস্থতার অগ্রগতি না হওয়া এবং কৌশলগত হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে সংঘাতের আশঙ্কা তেলের দাম আরও বড় পতন থেকে কিছুটা আটকে রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট