1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের উপস্থিতিতে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা ডিআইজির কাছে তুলে ধরেন। ডিআইজি অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় ডিআইজি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক, মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ কল্যাণ সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআইজি ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই (পুলিশ লাইন্স), আরওআই (রিজার্ভ অফিস) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট