1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

বাগাদীতে বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: শত শত মুসল্লি প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমনে জশনে জুলুছ করেছেন। ছিলো না কোনো ক্লান্তি। অন্যান্য দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পরিবর্তে এদিন  আকাশ যেনো মেঘমালার ছায়া দিয়েছে। সকালের ঝাঁজালো রোদের পরিবর্তে পুরো জুলুছের সময়টা ছিলো পুরো আকাশ মেঘাচ্ছন্ন। কিন্তু বৃষ্টি নামেনি। অর্থাৎ শীতল আবহাওয়া ছিলো পুরো জুলুছের সময়টাতে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ছদকায় তাঁরই শুভাগমনের জশনে জুলুছের সম্মানে এমন পরিবেশ নবীর আশেকদের জন্য রাব্বুল আলামিন করে দিয়েছেন এমনটাই বিশ্বাস জুলুছে অংশগ্রহণকারীদের।
এমন একটা অসাধারণ ভাবগাম্ভীর্যময় পরিবেশে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল এই জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে। জুলুছ শেষে  মিলাদ কিয়াম ও তবররুক বিতরণ করা হয়।
পশ্চিম বাগাদী ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর ব্যবস্থাপনায় ছিলো বাগাদী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত। এছাড়া বাগাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফ, গাছতলা দরবার শরীফ ও নানুপুর দরবার শরীফের সার্বিক সহযোগিতা ছিলো এই জশনে জুলুছে। সকাল ৯টায় ঢালীরঘাট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য জুলুছ বের হয়ে বাগাদী স্কুল, মাদ্রাসা, চৌরাস্তা এবং ইচলী হয়ে পুনরায় ঢালীরঘাট মসজিদে এসে শেষ হয়। পথিমধ্যে বাগাদী চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ খান ইউসুফী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ এবং ঢালীরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন আজহারী। জুলুছ শেষে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্লাহ খান। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন এবং মাওলানা নূরে আলম নাদিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
বর্ণাঢ্য এই জুলুছে বাগাদী দরবার, গাছতলা দরবার ও নানুপুর দরবার শরীফের ভক্ত মুসল্লি, ঢালীরঘাট মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ঢালীরঘাট মঈনিয়া খানকা শরীফের ভক্ত ও মঈনিয়া যুব ফোরামের কর্মীবৃন্দ এবং ঢালীরঘাট এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জুলুছে অংশগ্রহণকারীরা সমস্বরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে রাসুল, দুরূদ এবং মিলাদ কিয়াম পরিবেশন করেন। নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত করা হয়। প্রায় ১০ কিলোমিটার এলাকা পায়ে হেঁটে জুলুছ করেন শত শত নবী প্রেমিক সুন্নী মুসলমান।

বিশাল এই জশনে জুলুছের আয়োজনে যাদের সার্বিক সহযোগিতা ছিলো- মাও. বিল্লাল হোসাইন, মাওলানা আনোয়ার হোসেন, ক্বারী মাওলানা মো. শাহজাহান চাঁদপুরী, মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হুসাইন, মো. রিয়াদ হোসেন মিঠু, মো. শরীফ হাওলাদার, মো.  জাহাঙ্গীর গাজী, মো. কবির হোসেন, মো. আব্দুল মান্নান, মো. মহিন গাজী, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সোহেল পাটোয়ারী, হাফেজ মো. ফয়েজ উল্যাহ, হাফেজ আবু তৈয়বুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট