1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে নজরুল সংগীত পরিবেশন করতে হবে – আহমেদ জিয়াউর রহমান

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা (২সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত-২০২৬) আয়োজনের লক্ষ্যে চাঁদপুর জেলা কমিটির সমন্বয় সভা জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ 

৩১ আগস্ট (সোমবার) দুপুর ১২টায় চাঁদপুর  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নজরুল বর্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।এটি সরকারি নির্দেশনা।জেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে তা বাস্তবায়ন করবেন।সেই সাথে মনিটরিং করবেন
স্কুল কলেজ মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে  কম্পিটিশন এর আয়োজনা করা হবে। মাদরাসা এবং কলেজের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। সকল স্কুল কলেজে মাদরাসা একসাথে অনুষ্ঠান শুরু করা হবে।

সর্বশেষ সরকারের পাঠানো নীতিমালার সিডিউল অনুযায়ী ২সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান করা হবে৷ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি একটি করে নজরুল সংগীত পরিবেশন করতে হবে,যাতে শিক্ষাথীরা অনুপ্রেরণা পায়,জাতীয় কবি নজরুল সর্ম্পকে জানতে পারে। প্রাথমিক পর্যায়ে বেশি জোর দিতে হবে।

এ সময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর সরকারি কলেজের  অধ্যাপক
আলমগীর হোসেন বাহার, চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস, চাঁদপুর আহমেদিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির নিজস্ব প্রতিবেদক  সাংবাদিক ফারুক আহম্মদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

এসময় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট