1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

নজরুলবর্ষ উদযাপনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবর্ষ: ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুরে ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিত্র প্রশিক্ষক অজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক- মোহাম্মদ অলিউল্লাহ তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং মুক্তচিন্তার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

ক্ষুদে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়ে তাদের সৃজনশীল ভাবনা রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে তুলে ধরে। তিনি, আরো আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিচর্চা আরও বিকশিত হবে।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক সাংবাদিক আশিক বিন রহিম।

বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক মো: আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনটি গ্রুপ থেকে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তিনটি গ্রুপের পাঁচ জন করে পনেরো জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসান হাবীব ধ্রুব, অর্পিতা দত্ত, শায়ন্তি দাস, আতিয়া খানম, পালকি কর্মকার ও প্রিয়ন্তি দত্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট