1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নজরুল বর্ষ। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু নাছের শাকিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রুহুল আমিন ও আব্দুর রাজ্জাক।

পরে নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট