1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ফরিদগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকাসক্তির কারণে একজন তরুণ তার সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে ফেলে এবং পরিবারে অশান্তি, অর্থনৈতিক সংকট ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। কোনো তরুণ মাদকের পথে পা বাড়ানোর আগেই তাকে সচেতন করা জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক পরিবারকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের নজরদারি ও সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন তালুকদার, কৃষি উপ-সহকারী কর্মকর্তা শাহরিয়ার আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, পল্লীবিদ্যুতের ডিজিএম মো. মোবারক হোসেন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার, ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. শাহআলম এবং ১৫নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট