1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আদিবাংলা ডেক্স : চাঁদপুরে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ রহিত করে নতুন করে চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠির সঙ্গে প্রস্তাবিত আইনের খসড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। খসড়াটির ওপর লিখিত মতামত চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

 

গঠিত কমিটি ইতোমধ্যে চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬ -এর একটি খসড়া প্রণয়ন করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী খসড়া আইনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্টদের খসড়াটির ওপর মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

নতুন আইন প্রণয়ন হলে চাঁদপুরে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ধরন ও একাডেমিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলে এখানে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরির সম্ভাবনা থাকবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চাঁদপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হতে পারে। পাশাপাশি জেলার শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণের পর পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে। আইনটি চূড়ান্ত হওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের কাঠামো, কার্যক্রম ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট