1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

কচুয়ায় নারিকেল গাছ থেকে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া উপজেলায় নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামের অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, এরশাদ উল্লাহ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করা হয়। বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

নিহতের ছেলে রেজাউল জানান, তার বাবা মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং তাকে খুঁজে আনতে হতো।

স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, এরশাদ উল্লাহ কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট