1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

রায়হানের দুটি কিডনিই ছিদ্র চিকিৎসা করাতে আর্থিক সহায়তা প্রয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নতিনিধি : ১২ বছরের শিশু রায়হান ভূঁইয়ার জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তার হতদরিদ্র পরিবার। রায়হানের দু’টি কিডনিই ছিদ্র। চাঁদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে সাময়িক চিকিৎসা করানো শেষে এখন শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।

শিশু রায়হানের পরিবার জানিয়েছেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছে। চিকিৎসক তার কিডনির বায়োপসি করাতে বললেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

চিকিৎসকদের মতে, দেশে শিশুদের মধ্যে কিডনি রোগের হার দিন দিন বাড়ছে এবং অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয়। একাধিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছে।

চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডস্থ শিলন্দীয়ার (সরকারি শিশু পরিবার জামে মসজিদের উল্টো পাশে)-এর বাসিন্দা শিশু রায়হান বাবুরহাট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মোশারফ ভূঁইয়া পেশায় অটো চালক। তিনিও কিডনি রোগী। মোশারফ ভূঁইয়ার ২ ছেলের মধ্যে রায়হান ২য়। বড় ছেলেও প্রতিবন্ধী।

শিশুটির পরিবার জানায়, “আমাদের  সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। সামান্যতম সাহায্যও আমাদের জন্য অনেক বড় নেয়ামত হতে পারে। সহযোগিতা পাঠানোর জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করুন (বিকাশ/নগদ) 01821-853703 নম্বরে।

মানবিক সহায়তার মাধ্যমে একটি শিশুর জীবন রক্ষা করা সম্ভব—এমনটাই আশা করছেন তার স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট